মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭০৩
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে,الرُّؤْيَا (সু-স্বপ্ন) আল্লাহর পক্ষ থেকে আরالْحُلْمُ (দুঃস্বপ্ন) ও বাজে স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সুতরাং তোমাদের কেঊ যখন এমন কোন বিষয় স্বপ্নে দেখে যা সে অপছন্দ করে, তখন সে যেন তার বামদিকে তিনবার থু থু নিক্ষেপ করে এবং (আউযুবিল্লাহ বা সূরা আল-ফালাক ও সূরা আন-নাস পড়ে) স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। কেননা (এভাবে করলে) তা তার কোন ক্ষতি করতে পারবে না। রাবী বলেন, আমি এমন স্বপ্নও দেখতাম যা আমার জন্য পাহাড়ের চাইতেও কঠিন (ও ভয়াবহ), কিন্তু এখন অবস্থা এই যে, এ হাদীস যখন আমি শুনে ফেলেছি, এখন আর সে সবের পরোয়া করি না।