মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭০৪
কুতায়বা, মুহাম্মাদ ইবনু রুমহ, মুহাম্মাদ ইবনু মুসান্না ও আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) থেকে উল্লেখিত সনদে হাদীস রিওয়ায়াত করেছেন। তবে রাবী আস-সাকাফী (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে রাবী আবূ সালামা (রহঃ) বলেছেন, আমি এমন স্বপ্নও দেখতাম যা ......। আর রাবী আল লায়স ও ইবনু নুমায়র (রহঃ) বর্ণিত হাদীসে আবূ সালামা (রাঃ) এর উক্তি হতে হাদীসের শেষ পর্যন্ত অংশ নেই এবং রাবী ইবনু রুমহ এ হাদীসের রিওয়ায়াতে অধিক বলেছেন যে, আর সে (স্বপ্নদ্রষ্টা) ব্যক্তি যে পাশে ঘুমাচ্ছিল, সে পাশ পরিবর্তন করে অন্যপাশে শোবে।