মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৩৭
তিনি বলেন, এ হল সে সব হাদীস যা আবূ হুরায়রা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে রিওয়ায়াত করেছেন। এ কথা বলে তিনি কয়েকখানি হাদীস উল্লেখ করেছেন। এ হল (সে সবের একখানি)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি ঘুমন্ত ছিলাম, এমতাবস্থায় আমার কাছে পৃথিবীর ভাণ্ডার সমূহ নিয়ে আসা হল। তখন আমার হাতে দুটি সোনার কংকন রেখে দেয়া হলে সে দুটি আমার জন্য বড় ভারী মনে হল এবং এগুলো আমাকে দুশ্চিন্তায় ফেলল। তখন আমার কাছে ওহীর মাধ্যমে জানান হল যে, আমি যেন সে দুটির উপরে ফুঁ দেই। তখন আমি ফুঁ দিলে সে দুটির অন্তর্হিত হয়ে গেল। আমি সে দুটির ব্যাখ্যা করলাম সে দুই মিথ্যুক (ভণ্ড নবী) যে দু’জনের (অবস্থান কালের) মাঝে আমি রয়েছি (অর্থাৎ) সানআ অধিবাসী (আসওয়াদ আল আনসী) এবং ইয়ামামা অধিবাসী (মুসায়লামাতুল কাযযাব)।