মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৪৩
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম, তখন আসরের সালাতের সময় হয়ে গিয়েছিল আর লোকেরা উযুর পানি খুজছিল কিন্তু তারা তা পেল না। এ সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছু উযুর পানি আনা হল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পানির পাত্রে তাঁর হাত মুবারক রেখে দিলেন এবং লোকদের তা থেকে উযু করতে বললেন, রাবী বলেন। আমি দেখলাম, পানি তাঁর অংগুলিসমূহের নিচ থেকে উদ্বেলিত হয়ে বেবিয়ে আসছে। তখন লোকেরা উযু করল, এমন কি তাদের শেষ ব্যক্তি পর্যন্ত সকলেই উযু করল।