মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৪৪
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ ’যাওরা’ নামক স্থানে ছিলেন। রাবী বলেন, ’যাওরা’ হল মদিনার বাজার এবং মসজিদের সেখানকার নিকটে। তখন তিনি একটি পেয়ালা আনতে বললেন, যাতে সামান্য পানি ছিল। তিনি তাঁর (হাতের) পাঞ্জা তাতে রাখলেন। তখন তাঁর অংগুলিসমূহের মাঝ থেকে (পানি) উথলে বের হতে লাগল আর তাঁর সাহাবীগণ সকলেই উযু করলেন। রাবী [কাতাদা (রহঃ)] বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আবূ হামযা (রাঃ) তাঁরা কতজন ছিলেন? বললেন, তাঁরা ছিলেন তিনশ’ জনের মত।