Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৪৬

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

উম্মু মালিক (রাঃ) তার একটি চামড়ার পাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ঘি হাদিয়া পাঠাতেন। (কোন কোন সময়) তার ছেলেরা তার কাছে এসে (রুটি মাখাবার জন্য) তরকারি চাইত। কিন্তু তখন তাদের কাছে কিছু থাকত না। তাই তিনি (উম্মে মালিক) সে পাত্রটির কাছে যাওয়ার ইচ্ছা করতেন, যাতে করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হাদিয়া পাঠাতেন। তখন তিনি তাতে কিছু ঘি পেয়ে যেতেন। পরে তা তার ঘরের (রুটি মাখাবার) তরকারির কাজ দিতে থাকল। যতক্ষন না সে তিনি সেটি নিংড়ে ফেললেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলে তিনি বললেনঃ তুমি সেটি নিংড়ে ফেলেছে? তিনি বললেন, হ্যাঁ। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি সেটিকে (না নিংড়িয়ে) যথাবস্থায় রেখে দিলে তা বিদ্যমান থেকেই যেত।

ছবি বানান