Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৪৭

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

সালামা ইবনু শাবীব (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি খাবার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এল তিনি তাকে অর্ধ ওয়াসক যব খাবার জন্য দিলেন। লোকটি তা থেকে খেতে থাকল আর তার স্ত্রী এবং তাদের উভয়ের মেহমানরাও। অবশেষে সে (একদিন) তা মেপে দেখল। ফলে তা ফুরিয়ে গেলে। পরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে (অভিযোগ নিয়ে) আসল। তিনি বললেন, তুমি যদি তা মেপে না দেখতে, তা হলে তোমরা তা থেকে খেতে থাকতে এবং তা তোমাদের জন্য (দীর্ঘকাল) বিদ্যমান থাকত।

ছবি বানান