মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৫৪
তিনি বলেছেন, আল্লাহ তাআলা আমাকে যে হিদায়াত ও ইলম সহকারে পাঠিয়েছেন; তার দৃষ্টান্ত সে বৃষ্টির ন্যায় যা কোন ভূমিতে বর্ষিত হয়, আর সে ভূমির উৎকৃষ্ট কতকাংশ পানি গ্রহণ করে এবং প্রচুর তারতাজা ঘাস-পাতা উৎপন্ন করে। আর কতকাংশ হল অনুর্বর মাটি, যা পানি আটকিয়ে রাখে, ফলে আল্লাহ তাআলা তা দিয়ে মানুষের উপকার পৌছান এবং তারা তা থেকে পান করে, (অন্যদের) পান করায় ও পশু চরায়। আর (বৃষ্টির পানি) সে ভূমির আরও কতকাংশে বর্ষিত হল যা উঁচু পার্বত্য টিলাময়, যা কোন পানি আটকিয়ে রাখে না আর কোন ঘাস-পাতাও উৎপন্ন করে না। সেই দৃষ্টান্ত হল সে সব লোকের উপমা যারা আল্লাহর দ্বীনের জ্ঞান হাসিল করে এবং আল্লাহ তাদের সে সব দিয়ে উপকৃত করেন যা নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ফলে সে ইলম হাসিল করে অন্যকেও শিক্ষা দেয়। অ্যর তৃতীয় দৃষ্টান্ত হল ঐ লোকদের, যারা তার প্রতি মাথা তুলেও তাকায় না এবং আল্লাহর ঐ হিদায়াতও কবুল করে না- যা দিয়ে আমাকে পাঠানো হয়েছে।