মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৫৫
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার দৃষ্টান্ত এবং আল্লাহ যা দিয়ে আমাকে পাঠিয়েছেন, তার দৃষ্টান্ত সে ব্যক্তির দুষ্টান্তের মত, যে তার স্বগোত্রের কাছে এসে বলে, হে আমার কাওম! আমি আমার দুচোখে (শত্রু) বাহিনী দেখে এসেছি, আর আমি (সুস্পষ্ট) সতর্ককারী। অতএব, আত্মরক্ষা কর। তখন তার কাওমের একদল তার কথা মেনে নিল এবং রাতের আধারের সুযোগে (স্থান ত্যাগ করে) চলে গেল। আর এক দল তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে ভোর পর্যন্ত স্ব-স্থানে থেকে গেল। ফলে (শত্রু) বাহিনী প্রত্যুষে তাদের আক্রমণ করল এবং তাদের সমূলে ধ্বংস করে দিল। অতএব, এ হলো তাদের দৃষ্টান্ত যারা আমাদের আনুগত্য করল এবং আমি যা নিয়ে এসেছি তার অনুসরণ করল এবং ওদের দৃষ্টান্ত যারা আমার অবাধ্যতা দেখাল এবং যে সত্য আমি নিয়ে এসেছি তাকে অস্বীকার করল।