Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৭০

প্রায় ২ মিনিট · ১৬৯ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার ’হাওয’ এর দূরত্ব এক মাসের পথ, তার সকল কোণ এক সমান, তার পানি রূপার চাইতে সাদা, তার ঘ্রাণ মেশক এর চাইতে সুগন্ধি এবং তার পেয়ালার সংখ্যা আকাশের তারকার সমতুল্য। যে ব্যক্তি তা থেকে পান করবে, সে তার পরে কখনো পিপাসার্ত হবে না। রাবী (ইবনু আবূ মুলায়কা) বলেন, আর আসমা বিনত আবূ বকর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ আমি হাওযের পাশে থাকব, যাতে দেখতে পারি যে, তোমাদের মধ্যে কারা আমার কাছে এল। আর আমার সামনে থেকে কিছু লোককে আটকানো হবে, তখন আমি বলব, ইয়া রব্ব! এরা তো আমার লোক এবং আমার উম্মাত। তখন বলা হবে, আপনি কি জানেন না যে, আপনার পরে এরা কি করেছে? আল্লাহর কসম! এরা আপনার পরে এদের পিছনের দিকেই ফিরে গেছে। রাবী (নাফি) বলেন, তাই বর্ণনাকারী ইবনু আবূ মুলায়কা (রহঃ) বলতেন, আয়, আল্লাহ! আমরা আপনার আশ্রয় চাচ্ছি, আমাদের পিছনে ফিরে যাওয়া থেকে এবং আমাদের দ্বীনের ব্যাপারে ফিতনায় পতিত হওয়া থেকে।

ছবি বানান