মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৭১
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর সাহাবীগণের সন্মুখে বলতে শুনেছি যে, আমি ’হাওয’ এর কাছে তোমাদের মধ্য থেকে যারা আমার কাছে আসবে, তাদের অপেক্ষায় থাকব। আল্লাহর কসম! আমার নিকট থেকে অবশ্যই কতক লোককে দূর করে দেয়া হবে। তখন আমি বলব, আয় রব্ব! (এরা তো) আমার-ই এবং আমার উম্মাতেরই (লোক)। আল্লাহ বলবেন, আপনি নিশ্চয়ই জানেন না তারা আপনার পরে কি আমল করেছে। তারা তো তাদের পিছনের দিকেই ফিরে গিয়েছে।