Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৭৪

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে এসে উহুদবাসীদের জন্য জানাযার সালাতের ন্যায় সালাত আদায় করলেন। অতঃপর মিম্বারের দিকে ফিরে এসে বললেন, আমি তোমাদের জন্য অগ্রগামী এবং তোমাদের ব্যাপারে সাক্ষী। আর আমি, আল্লাহর কসম! এ মুহূর্তে আমার হাওয দেখতে পাচ্ছি। আর আমাকে অবশ্যই পৃথিবীর ভাণ্ডার সমুহেরচাবিগুচ্ছ অথবা (বলেছেন,)চাবিসমূহ দেওয়া হয়েছে। আর আল্লাহর কসম! আমি তোমাদের ব্যাপারে এ আশঙ্কা করি না যে, তোমরা আমার পরে শিরকে লিপ্ত হয়ে পড়বে। তবে আমি তোমাদের ব্যাপারে এ আশঙ্কা করি যে, তোমরা (দুনিয়ার সম্পদের মোহে) প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়বে।

ছবি বানান