মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৭৫
তিনি বলেন, (একদিন) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণের জন্য সালাত আদায় করলেন। তারপর মিম্বরে আরোহণ করে জীবিত ও মৃতদের বিদায়দানকারীর ন্যায় বললেনঃ আমি হাওযের পাশে তোমাদের অগ্রগামী। আর জেনে রাখ, তার প্রস্থ যেমন ’আয়লা’ থেকে ’জোহফা’র দূরত্ব। আমি তোমাদের ব্যাপারে ভয় করি না যে, তোমরা আমার পরে শিরক্ব শুরু করবে। তবে আমি তোমাদের ব্যাপারে দুনিয়াকে ভয় করি যে, এর অর্জনের প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হয়ে পড়বে, আর পরস্পর হানাহানি করবে; ফলে তোমরা বিনাশ হয়ে যাবে। যেমন তোমাদের পূর্ববর্তীরা বিনাশ হয়েছে। উকবা (রাঃ) বলেন, এই ছিল মিম্বরের উপরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার শেষ দেখা।