মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৮৭
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসুলাল্লাহ! হাউযের পাত্র (কত) হবে? তিনি বললেন, যার কাবজায় আমার জীবন, তাঁর কসম! সেই হাউযের পাত্র আকাশের নক্ষত্র ও তারকারাজির চেয়েও বেশি, এমন আঁধার রাতে যা মেঘমুক্ত (এবং যাতে চাঁদের আলো নেই) সেগুলো জান্নাতেরই পাত্র। যে ঐ পাত্র থেকে পান করবে, শেষ পর্যন্ত আর পিপাসার্ত হবে না। ঐ হাউযের মধ্যে জান্নাত থেকে প্রবাহিত দুটো নালার সংযোগ রয়েছে। যে ব্যক্তি ঐ হাউয থেকে পান করবে, সে আর পিপাসার্ত হবে না। সেই হাউযের দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। সেই হাউযের প্রশস্ততা আম্মান থেকে আয়লার মধ্যবর্তী দুরতের সমান। সেই হাউযের পানি দুধের চেয়ে বেশি সাদা এবং মধুর চেয়েও বেশি মিষ্টি।