মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৮৮
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি আমার হাউযের পাড়ে থাকবো। ইয়েমেনবাসীদের জন্য সাধারণ মানুষকে সরিয়ে দেবো। আমি আমার লাঠি দিয়ে হাউযের পানির উপর আঘাত করবো যাতে তাদের উপর প্রবাহিত হয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে হাউযের প্রশস্ততা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ আমার এ স্থান থেকে আম্মানের দূরত্বের সমান। আবার সে হাউযের পানি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেনঃ দুধের চেয়ে বেশি সাদা ও মধুর চেয়ে বেশি মিষ্টি। জান্নাত থেকে প্রবাহিত দু’টো নালা দিয়ে সে হাউযের মধ্যে পানি আসতে থাকবে। তার একটি (নালা) সোনার এবং অপরটি রূপার। যুহায়র ইবনু হারব (রহঃ) ... কাতাদা (রহঃ) হিশাম থেকে সাওবান (রাঃ) বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। শুধু এতটুকু পার্থক্য যে, এ রিওয়ায়াতে (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আমি কিয়ামতের দিন হাউযের পাড়ে থাকবো।