মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৮৯
মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... সাওবান (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হাউযের হাদীস বর্ণনা করেছেন। অতঃপর তিনি ইয়াহইয়া ইবনু হাম্মাদ (রহঃ) কে বললেন, আমি আবূ আওয়ানা (রাঃ) থেকেও এই হাদীস শুনেছি। ইয়াহইয়া ইবনু হাম্মাদ (রহঃ) বললেন, আমি শু’বা (রাঃ) থেকে এই হাদীস শুনেছি। তারপর আমি বলেছি যে, আপনি এ হাদীস সম্পর্কে আমাকে একটু সময় দিন, তিনি আমাকে সময় দিলেন এবং আমাকে হাদীসটি শুনিয়ে দিলেন।