মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮২০
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গ্রাম্য কিছু আরবী লোক এলো। তারা জিজ্ঞাসা করল, আপনারা কি আপনাদের শিশুদের স্নেহ করেন? উপস্থিত সকলে বললেন, হ্যাঁ। তখন তারা (গ্রাম্যরা) বললেন, কিন্তু আল্লাহর কসম! আমরা তো তাদের স্নেহ করি না। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি কি করবো, যদি আল্লাহ তোমাদের থেকে দয়া দূর করে দিয়ে থাকেন। ইবনু নুমায়রের রিওয়ায়াতে আছে, তোমার অন্তর থেকে ......।