Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮২১

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

তিনি বলেন, আকরা ইবনু হাবিস (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলেন যে, তিনি (ইমাম) হাসান (রাঃ) কে চুম্বন করছেন। তখন আকরা ইবনু হাবিস (রাঃ) বলেন, ইয়া রাসুলাল্লাহ! আমার দশটি সন্তান রয়েছে। আমি তাদের কাউকে চুম্বন করি নি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যারা দয়া করে না তাদের প্রতি(আল্লাহ কর্তৃক) দয়া করা হয় না।

ছবি বানান