মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৪৮
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সুলায়মের ঘরে যেতেন এবং তার বিছানায় ঘুমাতেন আর তিনি (উম্মু সুলায়ম) তখন ঘরে থাকতেন না। আনাস (রাঃ) বলেন, একদিন তিনি এলেন এবং তার বিছানায় ঘুমালেন। অতঃপর তিনি (উম্মে সুলায়ম) এলে তাকে বলা হল, ইনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ঘরে, তোমার বিছানায় ঘুমিয়ে আছেন। আনাস (রাঃ) বলেন, উম্মু সুলায়ম ঘরে এলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘেমেছেন, আর তাঁর ঘাম চামড়ার বিছানার উপর জমেছে। উম্মে সুলায়ম তার কৌটা খুললেন এবং সে ঘাম মুছে মুছে শিশিতে ভরতে লাগলেন। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে তাকে বললেন, তুমি কি করছ, হে উম্মু সুলায়ম! তিনি বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমাদের শিশুদের বরকতের উদ্দেশ্যে নিচ্ছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ঠিকই করেছ।