মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৪৯
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসতেন এবং দিবা-বিশ্রাম নিতেন। উম্মু সুলায়ম তার জন্য একটা চামড়া বিছিয়ে দিলে তিনি তার উপর ’কায়লুলা’ মধ্যাহ্ন বিশ্রাম করতেন। তিনি খুব ঘামতেন আর উম্মু সুলায়ম তার ঘাম জমা করতেন এবং সুগন্ধির মধ্যেও শিশিতে তা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে উম্মু সুলায়ম! এ কী করছ? তিনি বললেন, আপনার ঘাম, আমি তা আমার সুগন্ধির সাথে মিশিয়ে রাখি।