মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৭৭
তিনি বলেন, আমার খালা আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসুলাল্লাহ! এটি আমার বোনের ছেলে। সে অসুস্থ তখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বরকতের দু’আ করলেন। এরপর তিনি উযূ (ওজু/অজু/অযু) করলেন। আমি তাঁর উযুর পানি থেকে পান করলাম। তাঁর পেছনে দাঁড়ালাম এবং তাঁর দুকাঁধের মাঝে মোহরে নূবুওয়াত দেখতে পেলাম বাসর সজ্জার চাদরের ঘুন্ডির মতো (হাজালার ডিমের মতো)।