মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৭৮
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি এবং তাঁর সঙ্গে গোশত ও রুটি খেয়েছি অথবা বলেছেন ’সারীদ’ (খেয়েছি)। তিনি (আসিম) বলেন যে, আমি তাঁকে বললাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন? তিনি বললেন, হ্যাঁ, তোমার জন্যও। পরে এ আয়াতটি পাঠ করলেনঃ ’ক্ষমা প্রার্থনা কর তোমার পাপের জন্য এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য’ (৪৭ঃ ১৯)। আবদুল্লাহ (রাঃ) বলেন, তারপর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে গেলাম আর মোহরে নবুওয়াত দেখলাম, দু’কাঁধের মাঝে বাম বাহু সন্ধিতে-কাঁধে হাড়ের কাছে মুষ্ঠিবদ্ধ হাতের মতো, যাতে শরীরের গোটার ন্যায় তিলক ছিল।