Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯১৩

প্রায় ১ মিনিট · ১২৬ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমন কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয় যা তিনি পছন্দ করেননি। যখন এ ধরনের প্রশ্ন অত্যধিক করা হলো, তিনি রাগাম্বিত হয়ে লোকদের বললেনঃ যা ইচ্ছে, তোমরা আমাকে জিজ্ঞাসা কর। এক ব্যক্তি বললো, কে আমার পিতা? তিনি বললেন, তোমার পিতা হুযাফা। আরেক ব্যক্তি দাঁড়িয়ে বললো ইয়া রাসুলাল্লাহ! কে আমার পিতা? তিনি বললেনঃ তোমার পিতা শায়বার আযাদকৃত গোলাম সলিম। উমর (রাঃ) যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় রাগের লক্ষণ দেখতে পেলেন, তখন বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমরা আল্লাহর কাছে তাওবা করছি। আবূ কুরায়ব (রহঃ) এর বর্ণনায় (শুধু এটুকু) আছে, বললো, কে আমার পিতা, ইয়া রাসুলাল্লাহ! তিনি বললেনঃ তোমার পিতা শায়বার আযাদকৃত গোলাম সালিম।

ছবি বানান