Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯১৪

প্রায় ২ মিনিট · ১৫৪ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে খেজুর গাছের পাশে দাঁড়ানো লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম। তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ এরা কি করছে? লোকেরা বললো, এরা প্রজনন করছে। মাদীকে নর-নারী ফুলের গর্ভাশয়ে পুরুষ ফুলের রেণু ও (কেশর) লাগায় এতে তা গর্ভবতী হয়। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি মনে করি না এতে কোন উপকার হয়। রাবী বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ মন্তব্য সাহাবাদের কাছে পৌছলে তারা প্রজনন কর্ম বন্ধ করে দিল। এরপর এ খবর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেওয়া হলো। তিনি বললেন, এতে যদি তাদের উপকার হয়ে থাকে, তবে তারা করুক। আমি তো একটা ধারণা করেছি মাত্র। অতএব তোমরা আমার ধারণাকে অবলম্বন করো না। কিন্তু আমি যদি আল্লাহর পক্ষ থেকে কোন কথা বলি, তবে তার উপর আমল করো। কেননা আমি মহীয়ান ও গরীয়ান আল্লাহর প্রতি কখনই মিথ্যারোপ করবো না।

ছবি বানান