মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯৩৫
তিনি বলেন, মালাকুল মাউতকে মূসা (আলাইহিস সালাম) এর কাছে পাঠানো হয়েছিল। যখন ফিরিশতা তার কাছে এলেন তখন মূসা (আলাইহিস সালাম) তাঁকে একটা থাপ্পড় মারলেন এবং এতে তাঁর একটা চোখ নষ্ট করে দিলেন। এরপর আল্লাহর কাছে ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। রাবী বলেন, আল্লাহ তাআলা ফিরিশতার চোখ ফিরিয়ে দিলেন এবং বললেন, আবার তাঁর নিকট যাও এবং তাকে বল, সে যেন তাঁর হাত একটি বলদের পিঠের উপর রাখে। এতে যতগুলো পশম তাঁর হাতের নীচে পড়বে, প্রতিটি পশমের বদলে সে এক বছর জীবিত থাকবে। মূসা (আলাইহিস সালাম) বললেন, হে পালনকর্তা! এরপর কি হবে? আল্লাহ বললেন, এরপর মরণ। মূসা (আলাইহিস সালাম) বললেন, তা হলে এখনই। তিনি বললেন, হে আল্লাহ! আমাকে পবিত্র ভূমির একটি টিলার নিকটবতীঁ করুন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি আমি ওখানে হতাম তা হলে রাস্তার পাশে লাল বালির কাছে [মূসা (আলাইহিস সালাম)] এর কবর তোমাদের দেখিয়ে দিতাম।