Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯৩৪

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

তিনি বলেন মূসা (আলাইহিস সালাম) অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি ছিলেন। রাবী বলেন, সুতরাং তাঁকে (কেউ) বিবস্ত্র দেখেনি। তিনি আরো বললেন, বনী ইসরাঈলরা বললো, মূসার অণ্ডকোষ রোগাক্রান্ত। রাবী বললেন, একবার তিনি পানিতে গোসল করলেন এবং কাপড় একটা পাথরের উপর রাখলেন। পাথরটি দৌড়ে চলতে লাগলো। তিনি তাঁর লাঠি হাতে পাথরটিকে মারতে মারতে এর পিছু পিছু চললেন। (বলতে লাগলেন), হে পাথর আমার কাপড়, হে পাথর আমার কাপড়! পাথরটি বনী ইসরাঈলের এক লোক সমাবেশে গিয়ে থামলো। এ বিষয়ে এ আয়াত অবতীর্ণ হলোঃ 'হে ঈমানদারগণ তোমরা তাদের মতো হয়ো না যারা মূসা (আলাইহিস সালাম) কে কষ্ট দিয়েছে। তাদের দেওয়া অপবাদ থেকে আল্লাহ তাঁকে মুক্ত করেছেন, আর তিনি আল্লাহর নিকট ছিলেন সম্মানিত (৩৩ঃ ৬৯)।

ছবি বানান