Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯৩৮

প্রায় ১ মিনিট · ১৩৫ শব্দ

তিনি বলেন, এক ইয়াহুদী ও এক মুসলিম গালাগালি করল। মুসলিম বললো, তাঁর শপথ! যিনি সারা জাহানের মধ্যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মনোনীত করেছেন। ইয়াহুদী বলল, শপথ তাঁর, যিনি মূসা (আলাইহিস সালাম) কে মনোনীত করেছেন সারা জাহানের উপরে! রাবী বলেন, এমন সময় মুসলিম হাত তুলল এবং ইয়াহুদীটির মুখে থাপ্পড় মারল। এরপর ইয়াহুদী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেল এবং তার ও মুসলিমের ঘটনা বলল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা আমাকে মুসা (আলাইহিস সালাম) এর উপর মর্যাদা দিও না। কারণ (হাশরের ময়দানে) লোকেরা বেহুশ হবে। সর্বপ্রথম আমিই হুশ ফিরে পাব, তখন দেখতে পাব যে, মূসা (আলাইহিস সালাম) আরশ ধরে রয়েছেন। জানি না তিনি কি বেহুশ হয়ে আমার আগেই হুশ ফিরে পেয়েছেন, নাকি যারা বেহুশ হননি, তিনি তাঁদের অন্তর্ভুক্ত।

ছবি বানান