Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,০২৩

প্রায় ১ মিনিট · ৮৯ শব্দ

আমরা ছয় ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। মুশরিকরা বললো, আপনি এসব লোককে আপনার কাছে থেকে তাড়িয়ে দিন। তারা আমাদের মাঝে আসার সাহস করবে না। সা’দ (রাঃ) বলেন, তাদের মধ্যে আমি, ইবনু মাসউদ, বনূ হুযায়লের এক ব্যক্তি, বিলাল এবং আর দু’জন ব্যক্তি ছিলাম, যাদের নাম আমি নিচ্ছি না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে আল্লাহ তাআলার অবতীর্ণ করলেনঃ 'যারা তাদের প্রতিপালককে প্রভাতে ও সন্ধ্যায় তাঁর সন্তুষ্টি লাভার্থে ডাকে, তাদের আপনি বিতাড়িত করবেন না (৬ঃ ৫২)।

ছবি বানান