মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,০২৪
মুহামাদ ইবনু আবূ বকর মুকাদ্দামী, হামিদ ইবনু আমর বকরাবী ও মুহাম্মাদ ইবনু আবদুল আ’লা (রহঃ) ... আবূ উসমান (রহঃ) থেকে বর্ণনা করেন যে, যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সাথে লড়াই করছিলেন, তখন কোন কোন দিন তালহা এবং সা’দ (রাঃ) ব্যতীত আর কেউই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে থাকতো না। এটা তাদের দু’জনের বর্ণিত হাদিস অনুসারে।