মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,১১১
তিনি বলেন, আমরা আবদুল্লাহ ইবনু আমরের কাছে গিয়ে তাঁর সঙ্গে কথাবার্তা বলতাম। একদিন আমরা আবদুল্লাহ ইবনু মাসঊদের উল্লেখ করলাম, তিনি বললেন, তোমরা এমন এক ব্যক্তির উল্লেখ করেছ, যাকে এ হাদীসে শোনার পর থেকে আমি ভালোবেসে আসছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, তোমরা চারজনের কাছে কুরআন শিখ। আবদুল্লাহ ইবনু মাসউদ, এখানে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব প্রথম আবদুল্লাহর নাম উল্লেখ করেন; মুয়ায ইবনু জাবাল, উবাই ইবনু কা’ব ও আবূ হুযায়ফার ক্রীতদাস গোলাম সালিমের কাছ থেকে।