Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,১১২

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

তিনি বলেন, আমরা আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) এর কাছে ছিলাম। তখন আমরা ইবনু মাসউদ (রাঃ) এর একটি হাদীসের উল্লেখ করি। এ সময় আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) বললেন, ইনি ঐ ব্যক্তি যাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি কথা শোনার পর থেকে ভালোবেসে আসছি। আমি তাকে বলতে শুনেছি, তোমরা চার ব্যক্তির কাছ থেকে কুরআন পড়। আবদুল্লাহ ইবনু মাসউদ তাঁর নামই প্রথমে বললেন এবং উবাই ইবনু কা’ব, সালিম –আবূ হুযায়ফার ক্রীতদাস ও মুয়ায ইবনু জাবাল (রাঃ)। আর একটি অক্ষর যা যুহায়র ইবনু হারব উল্লেখ করেননি, ওটা হলো (যা তিনি বলতেন) يَقُولُهُ শব্দটি।

ছবি বানান