Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,২২২

প্রায় ১ মিনিট · ১২৮ শব্দ

তিনি বলেন, আবূ হুরায়রা (রাঃ) বলেছেন, আমি তিনটি কারনে বনূ তামীমকে ভালবাসতে থাকব। যা (তিনটি বিষয়ে) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি। আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, এরা আমার উম্মাতের মধ্যে দাজ্জালের বিরুদ্ধে সর্বাপেক্ষা শক্তিশালী। বর্ণনাকারী বলেন, যখন তাদের সাদাকা এল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা আমাদের সম্প্রদায়ের সাদাকা। বর্ণনাকারী বলেন, তাদের গোত্রের কোন বন্দিনী আয়িশা (রাঃ) এর কাছে ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একে মুক্তি দাও! কেননা, সে ইসমাঈল (আলাইহিস সালাম) এর বংশধর। যুহায়র ইবনু হারব (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, বনূ তামীম সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনটি কথা শোনার পর আমি তাদের ভালবাসতে থাকব ...... এরপর তিনি অনুরূপ উল্লেখ করেন।

ছবি বানান