মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,২২৩
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বনূ তামীম সম্পর্কে তিনটি বৈশিষ্টের কথা শুনেছি। এরপর থেকে আমি তাদের ভালবাসতে শুরু করি। এরপর তিনি এই উপরোক্ত অর্থযুক্ত হাদীস বর্ণনা করেন। তবে এই বর্ণনায় দাজ্জালের কথা উল্লেখ করেননি। এর স্থলেهُمْ أَشَدُّ النَّاسِ قِتَالاً فِي الْمَلاَحِمِ 'তারা যুদ্ধক্ষেত্রে সর্বাপেক্ষা দুর্ধর্ষ লড়াকু' কথাটি বলেছেন।