Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,২৪৫

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

আবূ বকর ইবনু আবূ শায়বা, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) ... ইমরান ইবনু হুসায়ন (রাঃ) বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম আমার যুগের লোকেরা। এরপর তারা যারা তাদের সন্নিহিত। এরপর যারা তাদের সন্নিহিত যুগ। এরপর তারা যারা তাদের সন্নিহিত যুগ। ইমরান (রাঃ) বলেন, আমি জানি না যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাঁর যুগের পর দু’বার না কি তিনবার উল্লেখ করেছেন। এরপর তাদের পরবর্তী এমন এক সম্প্রদায়ের উদ্ভব হবে যারা সাক্ষ্য দেবে অথচ তাদের কাছে সাক্ষ্য চাওয়া হবে না। আর তারা খিয়ানত করবে এবং তাদের আমানতদার মনে করা হবে না। তারা মানত করবে অথচ তা পুরন করবে না। আর তাদের মধ্যে স্থুলতা (বিলাসিতা) প্রকাশ পাবে।

ছবি বানান