Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,২৪৬

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

ভিন্ন ভিন্ন সনদে মুহাম্মদ ইবনু হাতিম (রহঃ) আবদুর রহমান ইবনু বিশর আবদী (রহঃ), মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... শু’বা (রাঃ) সুত্রে এই সনদে অনুরূপ বর্ণিত। আর তাদের (অর্থাৎ ইয়াহইয়া ইবনু সাঈদ, বাহয ও শাবাবাহ) বর্ণিত হাদিসে তিনি বলেছেনঃ “আমি জানি না যে, তিনি কি তাঁর যুগের পরে দু’যুগ অথবা তিন যুগের কথা উল্লেখ করেছেন? শাবাবাহ বর্ণিত হাদিসে তিনি বলেছেন, আমি যাহদাম ইবনু মুদাররাব থেকে শুনেছি, তিনি আমার কাছে ঘোড়ার পিঠে আরোহণ করে কোন প্রয়োজনে এসেছিলেন। এরপর তিনি আমাকে হাদিস শোনান যে, তিনি ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে শুনেছেন। আর ইয়াহহিয়া ও বাহয বর্ণিত হাদিসে উল্লেখ আছেঃيَنْذُرُونَ وَلاَ يَفُونَ তারা মানত করবে কিন্তু তা পুরন করবে না। আর বাহয বর্ণিত হাদিসে ইবনু জাফর এর বর্ণনা অনুযায়ী يُوفُونَ শব্দ আছে।

ছবি বানান