Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,২৪৭

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

কুতায়বা ইবনু সাঈদ, মুহাম্মাদ ইবনু আবদুল মালিক উমাবী (রহঃ) ... ইমরান ইবনু হুসায়ন (রহঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণিত। এই বর্ণনায় আছে, এই উম্মাতের সর্বাপেক্ষা উত্তম হচ্ছে সে যুগ, যাদের মধ্যে আমি প্রেরিত হয়ছি (অর্থাৎ সাহাবীগণ) এরপর তারা যারা এদের সন্নিহিত। আবূ আওয়ানা বর্ণিত হাদিসে অধিক আছে যে, তিনি বলেন, আল্লাহই ভালো জানেন, তিনি তৃতীয়টি উল্লেখ করেছেন কি না? ইমরান (রহঃ) থেকে যাহদাম (রহঃ) বর্ণিত হাদিসের অনুরূপ। কাতাদা (রহঃ) এর সুত্রে হিশাম বর্ণিত হাদিসে এতটুকু বেশি আছে যে, يَحْلِفُونَ وَلاَ يُسْتَحْلَفُونَ অর্থাৎ 'তারা হলফ করবে অথচ তাদের কাছে হলফ চাওয়া হবে না।

ছবি বানান