Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৩৪৬

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

তিনি বলেন, আনসার ও মুহাজিরদের দু’টি গোলাম মারামারি করছিল। তখন মুহাজির গোলাম এ বলে ডাক দিল, হে মুহাজিরগণ! এবং আনসারী গোলামও ডাকল হে আনসারগণ! তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং বললেনঃ এ কী ব্যাপার, জাহিলি যুগের লোকদের মত হাঁক-ডাক করছ? তারা বললেন, ইয়া রাসুলাল্লাহ! না, দুটি গোলাম ঝগড়া করেছে। তাদের একজন অপরজনের নিতম্বে আঘাত করেছে। তখন তিনি বললেনঃ (ঠিক আছে) অসুবিধা নেই। প্রত্যেক ব্যক্তির জন্য উচিত যেন সে তার ভাইয়ের সাহায্য করে, সে যালিম হোক কিংবা মাযলুম। যদি সে যালিম হয় তাহলে তাকে (যুলুম থেকে) বিরত রাখবে। এই হচ্ছে তার জন্য সাহায্য। আর যদি সে মাযলুম হয় তাহলে তাকে সাহায্য করবে।

ছবি বানান