Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪৫৪

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

তিনি বলেন, একদা আমার কাছে একটি স্ত্রীলোক এল। তখন তার সঙ্গে তার দুটি মেয়ে ছিল। সে আমার কাছে কিছু চাইল। সে একটি খেজুর ছাড়া আমার কাছে কিছু পেলনা। আমি সেই খেজুরটিই তাকে দিলাম। সে সেটি নিয়ে তা তার দু’মেয়েকে ভাগ করে দিল। নিজে তা থেকে কিছুই খেলনা। এরপর সে উঠে চলে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলে তাঁর কাছে আমি ঘটনাটি বর্ণনা করলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে ব্যক্তি কন্যা সন্তান লালন পালনের পরীক্ষায় নিঃপতিত হয় আর তাদের সঙ্গে সে সদাচারন করে, তার জন্য এরা জাহান্নামের পর্দা হবে।

ছবি বানান