মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪৫৫
তিনি বলেন, (একবার) এক মিসকীন মহিলা তার দুটি কন্যা সন্তানকে বহন করা অবস্থায় আমার কাছে এল। আমি তাদের তিনটি খেজুর খেতে দিলাম। সে কন্যাদ্বয়ের প্রত্যেককে একটি করে খেজুর দিল এবং একটি নিজে খাওয়ার জন্য তার মুখে তুলল। তখন কন্যা দু’টি এই খেজুরটিও খেতে চাইল। সে তখন নিজে খাওয়ার জন্য যে খেজুরটি মুখে তুলেছিলো সেটি তাদের দুইজনের মধ্যে ভাগ করে দিল। তার এ ব্যাপার আমাকে অবাক করে দিল। পরে আমি সে যা করেছে তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উল্লেখ করলাম। তিনি বললেনঃ আল্লাহ তাআলা এই কারণে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন অথবা (বললেন) তিনি তাকে এই কারণে জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন।