মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪৭১
তিনি বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসুলাল্লাহ! কিয়ামত কবে (সংঘটিত হবে)? তিনি বললেনঃ তুমি তার জন্য কি সঞ্চয় করেছ? তখন সে বেশী কিছু উল্লেখ করতে পারল না। তিনি বলেন, কিন্তু সে বলল, আমি আল্লাহ ও তাঁর রাসুলকে ভালবাসি। তিনি বললেন, তুমি তার সঙ্গেই (উঠবে) যাকে তুমি ভালবাস। মুহাম্মাদ ইবনু রাফি ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক বেদুঈন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এল। ...... এরপর তার অনুরূপ (বর্ণিত)। তবে এই বর্ণনায় এতটুকু পার্থক্য রয়েছেঃ বেদুঈনটি বলল, আমি কিয়ামতের জন্য বড় ধরণের কিছু (সম্বল) যোগাড় করিনি, যার উপর আত্মপ্রসাদ লাভ করতে পারি।