মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪৭২
তিনি বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, ইয়া রাসুলাল্লাহ! কিয়ামত কবে সংঘটিত হবে? তিনি বললেনঃ তুমি কিয়ামতের জন্য কি পাখেয় সঞ্চয় করেছ? সে বলল, আল্লাহ ও তাঁর রাসুলের ভালবাসা। তিনি বললেন, নিশ্চয়ই তুমি তার সঙ্গে উঠবে যাকে তুমি ভালবাস। আনাস (রাঃ) বলেন, ইসলাম গ্রহনের পরে কোন কিছুতে আমরা এত বেশী খুশী হইনি যতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বানীঃ 'তুমি তার সঙ্গেই (থাকবে) যাকে তুমি ভালবাস' দ্বারা আনন্দ লাভ করেছি। আনাস (রাঃ) বলেন, আমি আল্লাহ, তার রাসুল, আবূ বকর (রাঃ) ও উমর (রাঃ) কে ভালবাসি। সুতরাং আমি আশা করি যে, কিয়ামত দিবসে আমি তাদের সঙ্গে থাকব, যদিও আমি তাদের মত আমল করতে পারিনি।