মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫১৭
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক শিশু ফিতরাতের (তাওহীদের উপরে নিষ্পাপ অবস্থায়) ভূমিষ্ঠ হয়। এরপর তার পিতামাতা তাকে ইয়াহুদী বানায়, খ্রীষ্টান বানায় এবং মুশরিক বানায়। তখন এক ব্যক্তি বলল, ইয়া রাসুলাল্লাহ! যদি সে এর আগেই মারা যায় তাহলে সে সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বলেন, আল্লাহই ভাল জানেন বেঁচে থাকলে তারা কি কাজ করত।