মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫১৮
আবূ বকর ইবনু শায়বা ও আবূ কুরায়ব (রহঃ) ও ইবন নুমায়র (রহঃ) ... আ’মাশ (রহঃ) থেকে এই সনদে অনুরূপ বর্ণনা করেছেন। ইবনু নুমায়র বর্ণিত হাদীসে- 'প্রত্যেকটি শিশু মিল্লাতে ইসলামীর উপর জন্মগ্রহণ করে' আর আবূ মুআবিয়া (রহঃ) এর সুত্রে আবূ বকর (রহঃ) এর বর্ণনায় “এই মিল্লাতের উপর জন্ম গ্রহণ করে, এমনকি মুখে স্পষ্ট করে কথা বলা পর্যন্ত (তার উপর বাহন থাকে)” এবং আবূ মুআবিয়া (রহঃ) এর সূত্রে আবূ কুরায়ব (রহঃ) এর বর্ণনায় 'এমন কোন শিশু নেই যা এই ফিতরাতের উপর জন্মগ্রহণ করে না, এমনকি তার জিহ্বা তার সম্পর্কে ব্যক্ত করা পর্যন্ত' রয়েছে।