মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫৫২
তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু আমর ইবনু আস (রাঃ) কে বলতে শুনেছি। তিনি বলেছেন যে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি। তিনি বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ তা’আলা মানুষের অন্তর থেকে ইলম হঠাৎ করে ছিনিয়ে নেবেন না। তবে তিনি আলিম শ্রেনীকে তুলে নিয়ে ইলম তুলে নেবেন। যখন কোন আলিম থাকবে না তখন লোকেরা মূর্খ লোকদের নেতা বানিয়ে নেবে। তাদের কাছে ফাতওয়া চাওয়া হবে এবং তারা না জেনে ফাতওয়া দিবে। এতে তারা (নিজেরাও) পথভ্রষ্ট হবে এবং (লোকদেরও) পথভ্রষ্ট করবে।