মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫৫৩
আবূ রাবী আতাকী, ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বকর ইবনু আবূ শায়বা ও যুহায়র ইবনু হারব, আবূ কুরায়ব, ইবনু আবূ উমর, মুহাম্মাদ ইবনু হাতিম ও আবূ বকর ইবনু নাফি আবদ ইবন হুমায়দ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ... জারীর বর্ণিত হাদীসের অনুরূপ। হিশাম ইবনু উরওয়া (রহঃ) উমর ইবনু আলী (রহঃ) বর্ণিত হাদীসে এইটুকু অধিক বলেছেন- এরপর আমি (উরওয়া) এক বছরের মাথায় (পরে) আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) এর সঙ্গে সাক্ষাৎ করলাম এবং তাঁকে জিজ্ঞাসা করলাম; তিনি হাদীসটি যেমন বলেছিলেন, আমাকে অনুরূপ বললেন। তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি।