Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫৮৮

প্রায় ১ মিনিট · ১২৪ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা ইরশাদ করেনঃ আমি আমার বান্দার কাছে তার ধারনা অনুযায়ী থাকি। যখন সে আমার যিকর (আমাকে স্মরণ) করে তখন আমি তার সঙ্গী হয়ে যাই। যখন সে একাকী (মনে মনে) আমার যিকির করে তখন আমি একাকী তাকে স্মরণ করি। যখন সে কোন মজলিসে আমার যিকর করে তখন আমি তাকে তার চাইতে উত্তম মজলিসে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তাহলে আমি তার দিকে এক বাম (সাড়ে তিন হাত) এগিয়ে আসি। যদি সে আমার দিকে পায়ে হেটে আস আমি তার দিকে ছুটে আসি।

ছবি বানান