মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫৮৯
তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা’আলা ইরশাদ করেন, যে ব্যক্তি একটি নেক কাজ করবে তার জন্য রয়েছে দশগুন সাওয়াব; আর আমি তাকে আরও বাড়িয়ে দেব। অ্যর যে ব্যক্তি একটি মন্দ কাজ (গুনাহ) করবে তার প্রতিফল সেই কাজের অনুরূপ কিংবা আমি তাকে ক্ষমা করে দেব। যে ব্যক্তি আমার দিকে এক বিঘত অগ্রসর (নিকটবর্তী) হয় আমি তার দিকে একহাত এগিয়ে আসি। আর যে ব্যক্তি আমার প্রতি একহাত অগ্রসর হয় আমি তার দিকে এক বাম এগিয়ে আসি। যে ব্যক্তি আমার কাছে হেঁটে আসে আমি তার দিকে ছুটে আসি। যে ব্যক্তি আমার কাছে পৃথিবী সমান গুনাহ করে এবং আমার সঙ্গে কাউকে শরীক করেনি আমি তার সঙ্গে অনুরূপ পৃথিবীতুল্য মাগফিরাত নিয়ে মিলিত হই। ইবরাহীম (রহঃ) বলেন, হাসান ইবনু বিশর (রহঃ) ওয়াকী (রহঃ) সুত্রে ... অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।