Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬১০

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আবূ হুরায়রা ও আবূ সাঈদ খুদরী (রাঃ) সাক্ষ্য দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন সম্প্রদায় আল্লাহ তা’আলার যিকর করতে বসলে একদল ফিরিশতা তাদের পরিবেষ্টন করে নেন এবং রহমত তাদের উপর আচ্ছাদন হয়ে যায়। আর তাদের প্রতি প্রশান্তি অবতীর্ণ হয় এবং আল্লাহ তা’আলা তার কাছের ফিরিশতাগণের মাঝে তাদের আলোচনা করেন। যুহায়র ইবনু হারব (রহঃ) ... শু’বা থেকে এই সনদে অনুরূপ বর্ণনা করেছেন।

ছবি বানান