Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬১১

প্রায় ২ মিনিট · ১৯৭ শব্দ

তিনি বলেন, মুআবিয়া (রাঃ) মসজিদে একটি ’হালকা’য় আসলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, কিসে তোমাদের এখানে বসিয়েছে (তোমরা এখানে বসেছ কেন)? তারা বলল, আমরা আল্লাহর যিকর করতে বসেছি। তিনি বললেন, আল্লাহর কসম! এ ছাড়া আর কিছু তোমাদের বসায়নি? (তোমরা কি শুধু এই জন্যই বসেছ?) তারা বলল, আল্লাহর কসম! এ ছাড়া অন্য কিছু আমাদের বসায়নি। তিনি বললেন, আমি তোমাদের প্রতি (মিথ্যার) সন্দেহ পোষণ (করে তা নিরসনের সে উদ্দেশ্যে) কসম করতে বলিনি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টিতে আমার যে মর্যাদা ছিল সে অনুযায়ী আমার চেয়ে কম হাদীস বর্ণনাকারী কেউ নেই। একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একটি “হলকায়” যোগ দিয়ে বললেন, কিসে তোমাদের বসিয়েছে? তারা বলল, আমরা বসেছি আল্লাহর যিকর ও তার প্রশংসা করার জন্য। যেহেতু তিনি আমাদের ইসলামের দিকে পরিচালিত করেছেন এবং আমাদের উপর তিনি তার অনুগ্রহ করেছেন। তিনি বললেনঃ আল্লাহর কসম! তোমাদের কি কেবল এটই বসিয়েছে? তারা বলল, আল্লাহর কসম! শুধুমাত্র ঐ উদ্দেশ্যেই আমাদের বসিয়েছে। তিনি বললেনঃ আমি তোমাদের প্রতি মিথ্যার সন্দেহ পোষণ (করে তা দূর করার উদ্দেশ্যে) তোমাদের কসম করতে বলিনি; বরং আমার কাছে জিবরীল (আলাইহিস সালাম) এসেছেন। তিনি আমাকে জানিয়েছেন যে, আল্লাহ তা’আলা ফিরিশতাগণের কাছে তোমাদের নিয়ে গর্ব প্রকাশ করছেন।

ছবি বানান