মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬৬০
তিনি বলেন, যখন সন্ধ্যা হত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃأَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلَّهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ 'আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি এবং আল্লাহর রাজ্যও সন্ধ্যায় পৌছেছে। আল্লাহর জন্যই সকল প্রশংসা। আল্লাহ ব্যতীত ইলাহ নেই। তিনি একক সত্তা, তার শরীক নেই।' রাবী মনে করেন যে, তিনি তার দুআর মধ্যে বলেছেন, 'রাজত্ব তারই, প্রশংসা তাঁরই এবং তিনিই সব কিছু উপর সর্বশক্তিমান। হে আমার প্রতিপালক! আমি তোমার কাছে কল্যাণ চাই এই রাতের এবং তার পরবর্তী রাতেরও। আর আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই রাতের অনিষ্ট থেকে এবং এর পরবর্তী রাতের অনিষ্ট থেকেও। হে আমার প্রতিপালক! আমি তোমার কাছে আশ্রয় চাই অলসতা, বার্ধক্যের (অহংকারের) মন্দ পরিণাম থেকে। হে আমার প্রতিপালক! আমি তোমার কাছে পানাহ চাই জাহান্নাম ও কবর আযাব থেকে।' আর যখন সকাল হতো, তিনি বলতেনঃ 'আমরা সকালে উপনীত হয়েছি এবং আল্লাহর রাজ্যও সকালে পৌঁছেছে।